1. admin@alokito-bd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
১৯ বছর পর বই হাতে, পরিবার সামলে এইচএসসিতে সফল আফরোজা কাউনিয়ায় ১৩০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বগুড়ায় কোবরা বাহিনীর সদস্য রতন পাইকারসহ ৭ জন গ্রেপ্তার, ৫৭০ পিস ইয়াবা উদ্ধার দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী যুবশক্তিকে ধ্বংস করতে পরিকল্পিতভাবে তরুণদের বিভিন্ন অপরাধে জড়ানোর চেষ্টা হয়েছিল—ত্রাণমন্ত্রী ‎ পঞ্চগড়ে চানপাড়া ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল শুরু কাউনিয়ায় জাতীয় যুব দিবস পালন গাইবান্ধায় উৎসবমুখর পরিবেশে পালিত হলো জাতীয় যুব দিবস মিঠাপুকুরে দুই বোনকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগ আজ যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

পিঁপড়ে ও হাতির যুদ্ধ” গল্প গ্রন্থের জন্য তুলতুল পেলেন “বাবুই” বেস্ট সেলার অ্যাওয়ার্ড

  • প্রকাশিত : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ২৫ বার পাঠ করা হয়েছে

শিশুসাহিত্যে লেখালেখির স্বীকৃতি হিসেবে এবার বেস্ট সেলার অ্যাওয়ার্ড পেলেন লেখক শাম্মী তুলতুল। তার লেখা শিশুতোষ বই
“পিঁপড়ে ও হাতির যুদ্ধ”এর জন্য এই সম্মাননা দিয়েছেন প্রকাশনা সংস্থা বাবুই।২০১৭ সালে প্রকাশিত বইটি দীর্ঘ সময় ধরে পাঠকের আগ্রহ ধরে রেখেছে।এবার বইটির বিক্রিরসাফল্যে এবার
স্বীকৃতি মিলল পুরস্কারের মাধ্যমে।
শনিবার (২৪ অক্টোবর) ২০২৬ ঢাকা বাংলাদেশ শিশু একাডেমিতে হয়ে গেলো দিনব্যপী শীর্ষ প্রকাশনী সংস্থা বাবুই,শিশু সাহিত্য উৎসব ২০২৬ ।
সকাল ৮:৩০ থেকে বিকেল ৫: ৩০ টায় এই প্রগ্রামের সমাপনী হয়। অনুষ্ঠানে শিশুসাহিত্যের সংকট ও সম্ভাবনা বিষয়ক প্রবন্ধ ও উদ্বোধনী পর্বের আলোচনা
সকাল ১১:৩০ – ১১:৪৫ হয়।এরপর অন্যান্য অনুষ্ঠানের সাথে সারাদিন আপ্যায়নেরও ব্যবস্থা থাকে।
অনুষ্ঠানে অতিথি ছিলেন, অধ্যাপক মনসুর মুসা, লেখক,বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক,
হাসান হাফিজ, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত
শিশুসাহিত্যিক, কাদের বাবু,লেখক,সাংবাদিক,
প্রকাশক। জুলফিকার শাহাদাৎ,বিশিষ্ট শিশুসাহিত্যিক,শাম্মী তুলতুল এই পুরস্কার পেয়ে বলেন,এই পুরস্কার তার কাছে বিশেষ। কারণ এতোদিন লেখালেখির জন্য অনেক প্রেসস্টিজিয়াস পুরস্কার পেয়েছেন দুই বাংলা থেকে। কিন্তু বেস্ট সেলারের জন্য এটি প্রথম।কারণ সবচেয়ে বিক্রিত বইয়ের জন্য এই সম্মাননা এটি তার কাছে অন্যান্য অর্জনের চেয়ে বিশেষ। উল্লেখ্য ,শাম্মী তুলতুল,দুই বাংলার জনপ্রিয় গল্পকার,ঔপন্যাসিক, শিশুসাহিত্যিক। তার প্রকাশিত বইয়ের সংখ্যা বাংলাদেশ,ভারত মিলিয়ে ১৭ টি। লেখেলাখির এই পথচলায় পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা এবং দোয়া কামনা করেছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি