1. admin@alokito-bd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
১৯ বছর পর বই হাতে, পরিবার সামলে এইচএসসিতে সফল আফরোজা কাউনিয়ায় ১৩০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বগুড়ায় কোবরা বাহিনীর সদস্য রতন পাইকারসহ ৭ জন গ্রেপ্তার, ৫৭০ পিস ইয়াবা উদ্ধার দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী যুবশক্তিকে ধ্বংস করতে পরিকল্পিতভাবে তরুণদের বিভিন্ন অপরাধে জড়ানোর চেষ্টা হয়েছিল—ত্রাণমন্ত্রী ‎ পঞ্চগড়ে চানপাড়া ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল শুরু কাউনিয়ায় জাতীয় যুব দিবস পালন গাইবান্ধায় উৎসবমুখর পরিবেশে পালিত হলো জাতীয় যুব দিবস মিঠাপুকুরে দুই বোনকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগ আজ যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

গাইবান্ধায় উৎসবমুখর পরিবেশে পালিত হলো জাতীয় যুব দিবস

  • প্রকাশিত : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ২১ বার পাঠ করা হয়েছে

শাহ্ পারভেজ সংগ্রাম, গাইবান্ধা প্রতিনিধি
“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় যুব দিবস-২০২৬।দিবসটি উদযাপন উপলক্ষে রোববার (১ নভেম্বর) বেলা ১০টার দিকে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক সৈয়দ ডা. ময়নুল হাসান সাদিক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে এম হেদায়েতুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. হুমায়ুন কবির, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুলসহ অন্যারা। সভায় বক্তারা যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সেবামূলক পরিসংখ্যান তুলে ধরেন। পাশাপাশি, যুব সমাজের কল্যাণে অধিদপ্তরের কার্যক্রমকে আরও কীভাবে গতিশীল ও কার্যকর করা যায়, সে বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।অনুষ্ঠানের শেষ পর্যায়ে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পাঁচজন যুবক যুবতী কে আত্নকর্মসংস্থানের জন্য প্রত্যেককে ত্রিশ হাজার টাকা করে যুব ঋণের চেক প্রদান করা হয়। এছাড়া যুব সংগঠক হিসেবে অবদানের স্বীকৃতিস্বরূপ দুইজনকে সম্মাননা স্মারক দেওয়া হয়।আলোচনা সভা শেষে পৌর পার্কে তিন দিনব্যাপী উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি