1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

ব্রাজিলে পুলিশের ব্যাপক অভিযান, নিহত অন্তত ৬৪

  • প্রকাশিত : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৩৪ বার পাঠ করা হয়েছে

ব্রাজিলের অন্যতম বড় শহর রিও দে জেনেইরোতে পুলিশের ব্যাপক অভিযানে অন্তত ৬৪ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৪ জন পুলিশ। স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা সিএনএন ব্রাজিলকে বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল মঙ্গলবার এই অভিযান ও প্রাণহানির ঘটনা ঘটে।

রিও দে জেনেইরো রাজ্যের গভর্নর ক্লাউদিও কাস্ত্রো সাংবাদিকদের বলেন, অভিযানে ‘বিপুল পরিমাণ নেশাজাতীয় দ্রব্য’ জব্দ করা হয়েছে। কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, অভিযানের সময় অন্তত ৪২টি রাইফেলও জব্দ করা হয়েছে। এক্সে শেয়ার করা পোস্টে কাস্ত্রো অভিযানটিকে ‘রিও দে জেনেইরোর ইতিহাসে সবচেয়ে বড় অভিযান’ হিসেবে উল্লেখ করেন।

আগামী সপ্তাহে রিও দে জেনেইরোতে জলবায়ু সম্মেলন, ‘সি–৪০ ওয়ার্ল্ড মেয়ার্স সামিট’ অনুষ্ঠিত হবে। তার ঠিক আগে, অপরাধী চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকালের ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা রয়টার্সের শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, অভিযান চলাকালে আলেমাও ফাভেলায় বিশাল কালো ধোঁয়ার স্তম্ভ উঠছে।0

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি