1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

আবার বাড়ল সোনার দাম, রূপার মূল্য অপরিবর্তিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৩৫ বার পাঠ করা হয়েছে

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) মূল্য বৃদ্ধি পাওয়ায় নতুন করে দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) থেকে এই নতুন দাম কার্যকর হবে।

বুধবার (২৯ অক্টোবর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

নতুন দামের তালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট স্বর্ণের ভরি প্রতি দাম বেড়েছে ৮ হাজার ৯০০ টাকা, ফলে এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২ হাজার ৭০৯ টাকা। ২১ ক্যারেটের ভরিতে বেড়েছে ৮ হাজার ৫০৩ টাকা, নতুন দাম ১ লাখ ৯৩ হাজার ৫০৬ টাকা।

এছাড়া ১৮ ক্যারেট স্বর্ণের ভরিতে দাম বেড়েছে ৭ হাজার ২৯০ টাকা, নতুন দাম ১ লাখ ৬৫ হাজার ৮৬২ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের ভরিতে দাম বেড়েছে ৬ হাজার ২১৭ টাকা, যা এখন ১ লাখ ৩৭ হাজার ৮৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

রূপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রূপা ৪ হাজার ২৪৬; ২১ ক্যারেটের ৪ হাজার ৪৭; ১৮ ক্যারেটের ৩ হাজার ৪৭৬ ও সনাতন পদ্ধতির এক ভরি রূপা ২ হাজার ৬০১ টাকায় বিক্রি হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি