আজাদ হোসেন আওলাদ মিয়া, স্টাফ রিপোর্টারঃ
শহিদ বুদ্ধিজীবী দিবস–২০২৫ উপলক্ষে নীলফামারীতে জেলা পুলিশের উদ্যোগে জাতির শ্রেষ্ঠ সন্তান শহিদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।রোববার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় নীলফামারী সরকারি কলেজ বধ্যভূমিতে জেলা প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধাগণের উপস্থিতিতে জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, পিপিএম-এর নেতৃত্বে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।পুষ্পস্তবক অর্পণের পরে এক মিনিট নীরবতা পালন করা হয়। এতে শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়।কর্মসূচিতে জেলা প্রশাসক, বীর মুক্তিযোদ্ধাগণ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply