1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

আত্রাইয়ে ইটের সোলিং রাস্তা নির্মাণের উদ্বোধন

  • প্রকাশিত : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৯ বার পাঠ করা হয়েছে

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা সংবাদদাতা:
নওগাঁর আত্রাইয়ে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের সিংসাড়া মধ্য পাড়ায় ইটের সোলিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল (২২ডিসেম্বর) সকাল ১১ টায় পথচারীদের দীর্ঘ দিনের ভোগান্তি কমাতে আহসানগঞ্জ ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে এই কাজ শুরু হয়।ইটের সোলিং রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি  এস এম মুঞ্জুরুল আলম মুঞ্জু। এ-সময় আরো উপস্থিত ছিলেন,আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, মো.সাহাদৎ হোসেন রকেট,উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক মো.শাহিন আকতার হামিদ,উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কে এম আয়ূব আলী। ইউপি সদস্য মো.আব্দুর রহমান,সাবেক ইউপি সদস্য মো.বেশারতুল্যা দেওয়ান,আলহাজ্ব মো.আব্দুল মালেক মোল্লা সহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।এব্যাপারে আহসানগঞ্জ ইউনিয়ন পরিষরে চেয়ারম্যান এস এম মুঞ্জুরুল আলম মুঞ্জু বলেন, ‘চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই এলাকার অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছি। রাস্তা, কালভার্ট নির্মাণ থেকে শুরু করে হাট-বাজারের উন্নয়ন—সবক্ষেত্রেই পরিবর্তন আনার চেষ্টা করেছি। তারই অংশ হিসেবে ইটের সোলিং রাস্তার কাজ শুরু হয়েছে। আগামীতেও এর ধারাবাহিতা অব্যাহত থাকবে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি