রংপুরের পীরগাছা উপজেলায় ইমদাদুল উলুম হিফজুল কুরআন কওমি মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মাদরাসা প্রাঙ্গণে এ উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মোঃ ইমদাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আলিমুদ্দিন মাস্টার তাজকিয়াতুল উম্মাহ সালফিয়া মাদরাসার পরিচালক জিল্লুর রহমান, সহকারী শিক্ষক সাব্বির রহমান, পাওটানা হাটের বিশিষ্ট ব্যবসায়ী আতাউর মিলিটারী এবং পাওটানা ফাজিল ডিগ্রি মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুস সালাম মন্ডলসহ অন্যান্য অতিথিবৃন্দ।বক্তারা কুরআনভিত্তিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গঠনে কওমি মাদরাসার গুরুত্ব তুলে ধরে বলেন, একজন আদর্শ মানুষ গড়তে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত জরুরি।অনুষ্ঠান শেষে মাদরাসার বিভিন্ন শ্রেণির বার্ষিক পরীক্ষায় প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে মাদরাসার ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply