1. admin@alokito-bd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
কাউনিয়ায় যুব দিবসে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পাঁচবিবীতে বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার সরকারি আজিজুল হক কলেজে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট–২০২৬-এর শুভ উদ্বোধন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী একাকীত্বকে শক্তিতে বদলানোর ১০ উপায় ১৯ বছর পর বই হাতে, পরিবার সামলে এইচএসসিতে সফল আফরোজা কাউনিয়ায় ১৩০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বগুড়ায় কোবরা বাহিনীর সদস্য রতন পাইকারসহ ৭ জন গ্রেপ্তার, ৫৭০ পিস ইয়াবা উদ্ধার দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী যুবশক্তিকে ধ্বংস করতে পরিকল্পিতভাবে তরুণদের বিভিন্ন অপরাধে জড়ানোর চেষ্টা হয়েছিল—ত্রাণমন্ত্রী ‎

নন্দীগ্রামে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়লো ২টি খড়ের পালা

  • প্রকাশিত : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৪৬ বার পাঠ করা হয়েছে

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়লো ২টি খড়ের পালা। জানা গেছে, ২৩শে ডিসেম্বর (মঙ্গলবার) দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা নন্দীগ্রাম পৌরসভার ১নং ওয়ার্ড কালিকাপুর হিন্দুপাড়ার সুধীর প্রামানিকের ছেলে সুকুমার প্রামানিকের আমন ধান মাড়াইয়ের ২টি খড়ের পালায় কে বা কাহারা শত্রুতামূলকভাবে আগুন ধরিয়ে দেয়। উক্ত গ্রামের চাঁন মিয়া প্রকৃতির ডাকে সারা দিতে বাহিরে বের হলে আগুনে খড় পোড়ার প্রচন্ড ধোঁয়ার গন্ধে আগুনের লেলিহান শিখা দেখতে পায়। পরে সে চিৎকার করলে আশপাশের বাড়ির লোকজন ছুটে এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ততক্ষণে ২টি খড়ের পালার বেশিরভাগ খড় পুড়ে ভস্মীভূত হয়ে যায়।সুকুমার প্রামানিক জানান, কে বা কাহারা শত্রুতামূলকভাবে আমার ২টি খড়ের পালায় আগুন ধরিয়ে দিয়ে আনুমানিক ৫০ হাজার টাকা মূল্যের খড় পুড়ে দিয়েছে। ছোট-বড় মিলে আমার মোট ৬টি গরু আছে। একারণে গোখাদ্যের চরম সংকট দেখা দিবে। এই গরুগুলো আমি এখন কেমনে প্রতিপালন করবো! আমি কারো ক্ষতি করিনি তবুও কেন আমার এই ক্ষতি করলো। আমি প্রশাসনের কাছে এর প্রতিকার চাই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি