1. admin@alokito-bd.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী যুবশক্তিকে ধ্বংস করতে পরিকল্পিতভাবে তরুণদের বিভিন্ন অপরাধে জড়ানোর চেষ্টা হয়েছিল—ত্রাণমন্ত্রী ‎ পঞ্চগড়ে চানপাড়া ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল শুরু কাউনিয়ায় জাতীয় যুব দিবস পালন গাইবান্ধায় উৎসবমুখর পরিবেশে পালিত হলো জাতীয় যুব দিবস মিঠাপুকুরে দুই বোনকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগ আজ যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৩ রংপুরে গরু চোর সন্দেহে গণপিটুনি, যুবকের মৃত্যু কাউনিয়ায় তেজপাতা চাষে বিপ্লব ঢাকার বাজার দখল করে যাচ্ছে বিদেশে

পঞ্চগড়ে আদর্শ ক্লিনিকে তিন দিনে প্রসূতি মা ও দুই নবজাতকের মৃত্যু, ওটি ও লেবার রুম সিলগালা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৯৭ বার পাঠ করা হয়েছে

স্নিগ্ধা খন্দকার, পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ে আদর্শ ক্লিনিকে মাত্র তিন দিনের ব্যবধানে এক প্রসূতি মা ও দুই নবজাতকের মৃত্যুর ঘটনায় জনমনে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। একের পর এক মৃত্যুর ঘটনায় ক্লিনিকটির চিকিৎসাসেবার মান ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে স্বাস্থ্য বিভাগ।

বুধবার (১১ জুন) রাত প্রায় ১১টার দিকে পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান আদর্শ ক্লিনিক পরিদর্শন করেন। এ সময় তিনি প্রতিষ্ঠানটির অপারেশন থিয়েটার (ওটি) ও লেবার রুম সিলগালা করে দেন। একই সঙ্গে তদন্ত কমিটির প্রতিবেদন না পাওয়া পর্যন্ত ক্লিনিকটির সব ধরনের অপারেশন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন।

সিভিল সার্জন ডা. মিজানুর রহমান জানান, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে গত ৭ জুন রাতে আদর্শ ক্লিনিকে মনিরুল ইসলামের স্ত্রী মিতু আক্তারের স্বাভাবিক প্রসবের সময় নবজাতকের মৃত্যু হয়। এরপর দুই দিন পর, ১০ জুন সদর উপজেলার অমরখানা ইউনিয়নের নূরনবীর স্ত্রী পাপড়ি আক্তারের স্বাভাবিক প্রসব করানোর সময় নবজাতকের মৃত্যুর পর প্রসূতি পাপড়ি আক্তারও মারা যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, আদর্শ ক্লিনিকটির হালনাগাদ লাইসেন্স নেই। এছাড়া প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগও রয়েছে।

এ ঘটনায় স্বাস্থ্য বিভাগের তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি