1. admin@alokito-bd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচবিবীতে বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার সরকারি আজিজুল হক কলেজে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট–২০২৬-এর শুভ উদ্বোধন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী একাকীত্বকে শক্তিতে বদলানোর ১০ উপায় ১৯ বছর পর বই হাতে, পরিবার সামলে এইচএসসিতে সফল আফরোজা কাউনিয়ায় ১৩০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বগুড়ায় কোবরা বাহিনীর সদস্য রতন পাইকারসহ ৭ জন গ্রেপ্তার, ৫৭০ পিস ইয়াবা উদ্ধার দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী যুবশক্তিকে ধ্বংস করতে পরিকল্পিতভাবে তরুণদের বিভিন্ন অপরাধে জড়ানোর চেষ্টা হয়েছিল—ত্রাণমন্ত্রী ‎ পঞ্চগড়ে চানপাড়া ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল শুরু

পঞ্চগড়ে স্বাস্থ্য সেবায় সিন্ডিকেট নির্মূলে কঠোর হুঁশিয়ারি “প্রতিমন্ত্রী”

  • প্রকাশিত : শনিবার, ১৫ অগাস্ট, ২০২৬
  • ৭৩ বার পাঠ করা হয়েছে

স্নিগ্ধা খন্দকার,পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের স্বাস্থ্যসেবা খাতে আন্ডারগ্রাউন্ড ও সিন্ডিকেট করে চিকিৎসা কার্যক্রম পরিচালনাকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড় জেলা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফরহাদ হোসেন আজাদ এমপি।তিনি বলেন, “আন্ডারগ্রাউন্ড, সিন্ডিকেট করে যারা চিকিৎসা কার্যক্রমে জড়িত, তারা বোকার স্বর্গে আছেন। সিন্ডিকেট নির্মূল করা হবে। সবার জন্য সমান সেবা নিশ্চিত করতে হবে।” এ সময় চিকিৎসক ও নার্সদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।শনিবার (১৫ আগস্ট) পঞ্চগড় জেলা সদর হাসপাতাল প্রাঙ্গণে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি ও বিভিন্ন স্তরের অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ফরহাদ হোসেন আজাদ বলেন, দল-মত ও ধর্মের বিভেদ ভুলে সম্মিলিতভাবে জেলার স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কাজ করতে হবে। অতি দ্রুত নতুন হাসপাতাল ভবন চালু করা হবে। পাশাপাশি পঞ্চগড়ে বাইপাস সড়ক নির্মাণের চেষ্টাও অব্যাহত রয়েছে বলে জানান তিনি।সিভিল সার্জন ডা. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক শুকরিয়া পারভিন, পুলিশ সুপার আবু সাইম, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জামায়াতের আমির অধ্যাপক ইকবাল হোসাইন, পাবলিক প্রসিকিউটর (পিপি) মির্জা নাজমুল ইসলাম কাজল ও পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দারসহ অনেকে।এর আগে সভায় বিভিন্ন অংশীজনের কাছ থেকে হাসপাতালের চিকিৎসাসেবার বর্তমান পরিস্থিতি ও সমস্যার কথা শোনেন অতিথিরা। অংশীজনরা প্রয়োজনীয় জনবল নিয়োগসহ দ্রুত ২৫০ শয্যার হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু করে স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করার দাবি জানান।সভায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, পঞ্চগড় জেলা সদর হাসপাতালে এখনো এমআরআই ও সিটি স্ক্যানের মতো গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জাম নেই। অথচ বিভিন্নভাবে প্রতি মাসে প্রায় ৪০ হাজার মানুষ এ হাসপাতাল থেকে চিকিৎসাসেবা নিচ্ছেন। সম্মিলিতভাবে জেলার স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি