1. admin@alokito-bd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ের কৃষিবিদ সামিউল ইসলাম পুরস্কার পেয়েছেন প্রেসিডেন্টের হাতে কাউনিয়ার সমিতি দখল ও জালিয়াতির বিরুদ্ধে বঞ্চিত সমবায়ীদের মানববন্ধন কাউনিয়ায় যুব দিবসে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পাঁচবিবীতে বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার সরকারি আজিজুল হক কলেজে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট–২০২৬-এর শুভ উদ্বোধন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী একাকীত্বকে শক্তিতে বদলানোর ১০ উপায় ১৯ বছর পর বই হাতে, পরিবার সামলে এইচএসসিতে সফল আফরোজা কাউনিয়ায় ১৩০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বগুড়ায় কোবরা বাহিনীর সদস্য রতন পাইকারসহ ৭ জন গ্রেপ্তার, ৫৭০ পিস ইয়াবা উদ্ধার

আত্রাইয়ের কৃষিবিদ সামিউল ইসলাম পুরস্কার পেয়েছেন প্রেসিডেন্টের হাতে

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পাঠ করা হয়েছে

জাতীয় পর্যায়ে সফল আত্মকর্মী হিসেবে ‘জাতীয় যুব পুরস্কার-২০২৬’ অর্জন করেছেন নওগাঁর আত্রাই উপজেলার কৃতী সন্তান কৃষিবিদ সামিউল ইসলাম।আত্মকর্মসংস্থান সৃষ্টি ও আধুনিক কৃষি সম্প্রসারণে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ পুরস্কারে প্রথম স্থান অধিকার করেন।

গত ১ নভেম্বর জাতীয় যুব দিবস উপলক্ষে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে পুরস্কার ও সম্মাননা সনদ তুলে দেওয়া হয়।

কৃষিবিদ সামিউল ইসলাম এগ্রো ওয়ানের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক।তিনি দীর্ঘদিন ধরে আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি সম্প্রসারণ,প্রান্তিক কৃষকদের প্রযুক্তিগত সহায়তা এবং তরুণদের কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কাজ করছেন।তাঁর উদ্যোগে অনেক কৃষক আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করে উপকৃত হচ্ছেন।

পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় সামিউল ইসলাম বলেন,এ রাষ্ট্রীয় স্বীকৃতি শুধু তাঁর একার নয়,বরং দেশের পরিশ্রমী কৃষক ও তরুণ কৃষি উদ্যোক্তাদের সম্মিলিত অর্জন। স্মার্ট ও লাভজনক কৃষির মাধ্যমে বেকারত্ব কমিয়ে তরুণদের স্বাবলম্বী করাই তাঁদের প্রতিষ্ঠানের লক্ষ্য। এ সম্মাননা ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।

উল্লেখ্য, কৃষিবিদ সামিউল ইসলাম নওগাঁর আত্রাই উপজেলার সাহাগোলা ইউনিয়নের মিরাপুর গ্রামের সন্তান। তাঁর এ অর্জনে আত্রাইসহ নওগাঁর বিভিন্ন মহলে আনন্দ ও সন্তোষ প্রকাশ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি