নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে জনসেবামূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করতে চান তরুণ ছাত্রনেতা মেহেদী ইসলাম লিমন। এলাকার মানুষের পাশে দাঁড়ানো, সাধারণ মানুষের অধিকার আদায় এবং ওয়ার্ডের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যাশা নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনায় উঠে এসেছেন তিনি।স্থানীয় সূত্রে জানা যায়, তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে মেহেদী লিমন দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। বিশেষ করে এলাকার তরুণ সমাজকে সঙ্গে নিয়ে ইতিবাচক পরিবর্তন এবং মানুষের কল্যাণে কাজ করার আগ্রহ রয়েছে তাঁর।স্থানীয়দের প্রত্যাশা, তরুণ ও উদ্যমী নেতৃত্বের মাধ্যমে বুড়িরচর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে শিক্ষা, যোগাযোগব্যবস্থা, সামাজিক উন্নয়ন এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।মেহেদী ইসলাম লিমন বলেন, “আমি মানুষের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে এলাকার মানুষের পাশে থাকতে চাই। ব্যক্তিগত কোনো স্বার্থ নয়, মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য। এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং ওয়ার্ডের উন্নয়নে সাধ্যমতো কাজ করতে চাই। বিশেষ করে তরুণ সমাজকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত ওয়ার্ড গড়ে তুলতে চাই।তিনি আরও বলেন, “এলাকাবাসী যদি আমাকে ভালোবেসে পাশে রাখেন এবং সহযোগিতা করেন, তাহলে তাদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করব।এলাকার সচেতন মহলের মতে, তরুণ নেতৃত্বের প্রতি মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। জনসম্পৃক্ততা, সততা ও দায়িত্বশীলতার মাধ্যমে মেহেদী লিমন ভবিষ্যতে বুড়িরচর ৫ নং ওয়ার্ডের জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে প্রত্যাশা করছেন তাঁর সমর্থকেরা।
Leave a Reply