1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

পঞ্চগড়ে আদর্শ ক্লিনিকে তিন দিনে প্রসূতি মা ও দুই নবজাতকের মৃত্যু, ওটি ও লেবার রুম সিলগালা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৮৯ বার পাঠ করা হয়েছে

স্নিগ্ধা খন্দকার, পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ে আদর্শ ক্লিনিকে মাত্র তিন দিনের ব্যবধানে এক প্রসূতি মা ও দুই নবজাতকের মৃত্যুর ঘটনায় জনমনে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। একের পর এক মৃত্যুর ঘটনায় ক্লিনিকটির চিকিৎসাসেবার মান ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে স্বাস্থ্য বিভাগ।

বুধবার (১১ জুন) রাত প্রায় ১১টার দিকে পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান আদর্শ ক্লিনিক পরিদর্শন করেন। এ সময় তিনি প্রতিষ্ঠানটির অপারেশন থিয়েটার (ওটি) ও লেবার রুম সিলগালা করে দেন। একই সঙ্গে তদন্ত কমিটির প্রতিবেদন না পাওয়া পর্যন্ত ক্লিনিকটির সব ধরনের অপারেশন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন।

সিভিল সার্জন ডা. মিজানুর রহমান জানান, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে গত ৭ জুন রাতে আদর্শ ক্লিনিকে মনিরুল ইসলামের স্ত্রী মিতু আক্তারের স্বাভাবিক প্রসবের সময় নবজাতকের মৃত্যু হয়। এরপর দুই দিন পর, ১০ জুন সদর উপজেলার অমরখানা ইউনিয়নের নূরনবীর স্ত্রী পাপড়ি আক্তারের স্বাভাবিক প্রসব করানোর সময় নবজাতকের মৃত্যুর পর প্রসূতি পাপড়ি আক্তারও মারা যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, আদর্শ ক্লিনিকটির হালনাগাদ লাইসেন্স নেই। এছাড়া প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগও রয়েছে।

এ ঘটনায় স্বাস্থ্য বিভাগের তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি