জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের কাউনিয়ায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে উপজেলার বালাপাড়া ইউনিয়নের তকিপল বাজার থেকে শান্ত বাজার সড়কের সেতুর মুখে দীর্ঘদিন ধরে জমে থাকা কচুরিপানা অপসারণ এবং একটি মসজিদ প্রাঙ্গণে বিভিন্ন জাতের ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা রাকিবুল হাসান পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী লিটন, বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, রংপুর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি সাইদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ সরকার, ভারপ্রাপ্ত আহ্বায়ক মোসাব্বের হোসেন, যুগ্ম আহ্বায়ক মাসুম মিয়া, সদস্য সচিব মোশাব্বের আহমেদ কোয়েলসহ দলের নেতাকর্মীরা।উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোসাব্বের হোসেন বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কচুরিপানা অপসারণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। পানি নিষ্কাশন স্বাভাবিক হলে জলাবদ্ধতা কমবে। পাশাপাশি প্রকৃতির ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Leave a Reply