1. admin@alokito-bd.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যুবশক্তিকে ধ্বংস করতে পরিকল্পিতভাবে তরুণদের বিভিন্ন অপরাধে জড়ানোর চেষ্টা হয়েছিল—ত্রাণমন্ত্রী ‎ পঞ্চগড়ে চানপাড়া ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল শুরু কাউনিয়ায় জাতীয় যুব দিবস পালন গাইবান্ধায় উৎসবমুখর পরিবেশে পালিত হলো জাতীয় যুব দিবস মিঠাপুকুরে দুই বোনকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগ আজ যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৩ রংপুরে গরু চোর সন্দেহে গণপিটুনি, যুবকের মৃত্যু কাউনিয়ায় তেজপাতা চাষে বিপ্লব ঢাকার বাজার দখল করে যাচ্ছে বিদেশে বগুড়ায় মাটিডালী স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

শীর্ষ ব্রোকারদের সঙ্গে বৈঠক করেছে বিএসইসি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৪০ বার পাঠ করা হয়েছে

পুঁজিবাজারের শীর্ষ ব্রোকারেজ প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (২৯ অক্টোবর)  বিকেলে রাজধানীর আগারগাঁও-এ বিএসইসি ভবনে মাল্টিপারপাস হলে এ বৈঠক হয়।

বৈঠকে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, বিএসইসি পুঁজিবাজার সংস্কারের জন্য কাজ করছে। সংস্কারের মূল ক্ষেত্রসমূহ: মার্জিন রুল, মিউচুয়াল ফান্ড বিধিমালা, আইপিও বিধিমালা ও কর্পোরেট গভর্ন্যান্স নীতিমালা যুগোপযোগিকরণ তথা সংস্কারের কাজ করছে বিএসইসি। বিগত সময়ের অনিয়মের বিচার নিশ্চিত করে বাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতেও কমিশন কাজ করছে। সংস্কারের সবক্ষেত্রেই আমরা ন্যায়সঙ্গত (reasonable) ও যুক্তিযুক্তভাবে (Rationable) সিদ্ধান্ত নিয়েছি। আগামী দুইমাসের মধ্যেই এগুলোর সব কাজ সম্পন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, নেগেটিভ ইক্যুইটিসহ পুঁজিবাজারের মূল সমস্যাগুলোর সমাধানেও কমিশন কাজ করছে এবং দ্রুতই বিষয়গুলোর সমাধান হবে। শিগগিরই আমরা এর সুফল পাবো আশা করি।

চেয়ারম্যান বলেন, পুঁজিবাজার উন্নয়নের জন্য সবাই মিলে কাজ করতে হবে। হাল ছাড়া যাবে না। পুঁজিবাজারে জবাবদিহিতার সংস্কৃতি তৈরি করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি