1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

নওগাঁয় তথ্য অধিকার আইন অবজ্ঞার অভিযোগে ৬ কর্মকর্তার বিরুদ্ধে সাংবাদিকের আপিল আবেদন

  • প্রকাশিত : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৫৭ বার পাঠ করা হয়েছে

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি:
তথ্য অধিকার আইনে আবেদন করার পরও আইনানুগ সময়ে তথ্য না দেওয়ায় নওগাঁ জেলার তিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও তিন উপজেলা এলজিইডি কর্মকর্তার বিরুদ্ধে আপিল আবেদন করেছেন দৈনিক আজকের বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক সবুজ হোসেন।

জানা গেছে, সাংবাদিক সবুজ হোসেন তথ্য অধিকার আইনের আওতায় গত ৭ থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে বদলগাছী, সাপাহার ও পত্নীতলা উপজেলার নির্বাহী কর্মকর্তাদের কাছে তথ্য চেয়ে আবেদন করেন। একই সময়ে নওগাঁ সদর, সাপাহার ও পত্নীতলা উপজেলার এলজিইডি প্রকৌশলীদের কাছেও পৃথকভাবে তথ্য অধিকার আইন অনুযায়ী আবেদন দাখিল করা হয়।

কিন্তু নির্ধারিত ২০ কার্যদিবস অতিবাহিত হলেও সংশ্লিষ্ট দপ্তর থেকে কোনো তথ্য প্রদান করা হয়নি। এ অবস্থায় তিনি তথ্য অধিকার আইন, ২০০৯-এর ধারা ২৪ অনুযায়ী আপিল কর্তৃপক্ষের নিকট আবেদন করতে বাধ্য হন।

এর মধ্যে বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনির বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর, পত্নীতলা ও সাপাহার উপজেলা নির্বাহী অফিসারদের বিরুদ্ধেও পৃথক আপিল আবেদন দাখিল করা হয়েছে। অন্যদিকে, নওগাঁ সদর, পত্নীতলা ও সাপাহার উপজেলার এলজিইডি প্রকৌশলীদের বিরুদ্ধেও জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী বরাবর আপিল আবেদন করেছেন সাংবাদিক সবুজ হোসেন।

আপিল আবেদনে তিনি উল্লেখ করেন, তথ্য অধিকার আইন অনুযায়ী ২০ কার্যদিবসের মধ্যে তথ্য প্রদান বাধ্যতামূলক হলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা আইন লঙ্ঘন করেছেন, যা স্পষ্টতই আইনের অবমাননা।

তিনি অভিযোগ করেন, সরকারি দায়িত্ব পালনে অবহেলা ও আইন অমান্য করে জনস্বার্থে তথ্যপ্রাপ্তির অধিকার ক্ষুণ্ন করা হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক ও জেলা এলজিইডি কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে। জেলা প্রশাসকের মন্তব্য পাওয়া না গেলেও জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী বলেন,আবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট তিন উপজেলা প্রকৌশলীদের সঙ্গে কথা বলেছি। তারা শীঘ্রই আবেদনকারীর নিকট তথ্য প্রদান করবেন। কিছু তথ্য উপজেলা প্রশাসনের অনুমতি ব্যতীত দেওয়া সম্ভব নয়—সে বিষয়ে লিখিতভাবে জানাতে পরামর্শ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি