1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

রংপুর মহানগরে জামায়াতে ইসলামীর মনোনীত রায়হান সিরাজীর নির্বাচনী অফিস

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ২২৫ বার পাঠ করা হয়েছে

খোরশেদ আলম সাগর, রংপুর প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৬ নভেম্বর /২৫ তারিখে সন্ধা ৬.০০ ঘটিকার সময়, রংপুর মহানগরীর বুড়ীরহাটে, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত রংপুর -১ আসোনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক রায়হান সিরাজীর নির্বাচনী অফিস উদ্বোধন হয়।

অফিস উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মনোনীত রংপুর ১ আসনের সংসদ সদস্য প্রার্থী
অধ্যাপক রায়হান সিরাজী,জামায়াত নেতা অধ্যক্ষ আব্দুল গনি, আসনের নির্বাচন পরিচালক জননেতা নায়েবুজ্জামান, পর্শুরাম থানা জামায়াতে ইসলামীর আমীর এড. মাহবুব আলম, সহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ৬ নং ওয়ার্ড সভাপতি মোঃ শাহীনুর ইসলাম সোহেল।

প্রধান অতিথির বক্তাব্যে অধ্যাপক রায়হান সিরাজী
বলেন, বৈষম্যহীন ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা লক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে চলছে।
মহান আল্লাহ তায়ালা যদি কবুল করেন, আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হই,মহান আল্লাহ তায়ালার কাছে জবাবদিহিতাকে সামনে রেখে হকদারের হক ঘরে ঘরে পৌঁছায় দেওয়ার ব্যাবস্থা করা হবে ইনশাআল্লাহ।

দোয়ার মাধ্যমে অফিস উদ্বোধন শেষে, অফিস থেকে বিশাল মিছিল শুরু হয়। মিছিলটি বুড়ীরহাটের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অফিসে এসে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি