1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

অসহায় শিশুদের মুখে হাসি ফুটিয়ে মানবতার দৃষ্টান্ত গড়লো স্বেচ্ছাসেবী সংগঠন রূপসী নওগাঁ

  • প্রকাশিত : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৪৬ বার পাঠ করা হয়েছে

মোঃ ফিরোজ আহমেদ,নওগাঁ জেলা প্রতিনিধিঃ
মানবতার স্পর্শ ছড়িয়ে দিতে নওগাঁ সদর উপজেলার পাহাড়পুর তালীমুল উম্মাহ আল ইসলামিয়া মাদ্রাসার ছাত্রদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘রূপসী নওগাঁ’।
রবিবার (৯ নভেম্বর) দুপুরে সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত এই মানবিক আয়োজনটি স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রিন্সিপাল মূফতী হারুনুর রশিদ।
তিনি দেশ, জাতি ও সংগঠনের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন এবং এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

খাবার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন রূপসী নওগাঁর প্রতিষ্ঠাতা সভাপতি ডেন্টিস্ট খালেদ বিন ফিরোজ, সাধারণ সম্পাদক ইঞ্জি. সাজু রহমান সুজন, সহ-সাধারণ সম্পাদক জাহিদ হাসান সাদ্দাম, সদস্য আঃ মজিদ, শাহিন আলম, আরমানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

রূপসী নওগাঁর সভাপতি ডেন্টিস্ট খালেদ বিন ফিরোজ বলেন,
“অসহায় শিশুদের মুখে হাসি ফোটানোই আমাদের সবচেয়ে বড় অর্জন।
মানবতার সেবায় রূপসী নওগাঁ শুরু থেকেই কাজ করছে, আর এই কাজের মাধ্যমে আমরা সমাজে সহমর্মিতার বার্তা পৌঁছে দিতে চাই।”

সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জি. সাজু রহমান সুজন বলেন,
“রূপসী নওগাঁ প্রতিষ্ঠার পর থেকেই আমরা শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তার মতো ক্ষেত্রগুলোতে কাজ করে যাচ্ছি।
নওগাঁকে একটি মানবিক জেলা হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।”

অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।
শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে খাবার গ্রহণ করে এবং সংগঠনের সদস্যদের জন্য দোয়া করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি