1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

রংপুর- ১ আসনে জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য মোটরসাইকেল র‍্যালি

  • প্রকাশিত : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৪৬ বার পাঠ করা হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর–১ আসনে মোটরসাইকেল শোডাউন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে গঙ্গাচড়া উপজেলা পরিষদ মাঠ থেকে শোডাউনটি শুরু হয়ে সদর ইউনিয়ন, আলমবিদিতর ইউনিয়নের বড়াইবাড়ি, তুলশীরহাট, সয়রাবাড়ি হয়ে বেতগাড়ি ইউনিয়ন পাড়ি দেয়। পরে রংপুর সিটি কর্পোরেশনের বুড়িরহাট ঈদগাহে এসে শোডাউনটির সমাপ্তি ঘটে। প্রায় ১০ থেকে ১২ কিলোমিটারজুড়ে বিস্তৃত ছিল এই শোডাউন।

শোডাউন পরবর্তী সময়ে সংক্ষিপ্ত সমাবেশে জামায়াত মনোনীত এমপি প্রার্থী রায়হান সিরাজী বলেন, ‘দিনব্যাপী শোডাউনের পরিকল্পনা থাকলেও দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির কারণে জুমার আগেই শেষ করতে হলো।’ তিনি আরও বলেন, ‘আজকে হাজার হাজার মোটর সাইকেল ও মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে যে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয় হবে ইনশাআল্লাহ।

উপজেলা জামায়াতের শৃঙ্খলা বিভাগের প্রধান মাওলানা শোয়াইবুর রহমান বলেন, ‘শোডাউনে পাঁচ হাজারের বেশি মোটরসাইকেল অংশ নেয়। এর পাশাপাশি কার, মাইক্রোবাস, পিকআপও শোডাউনে ছিল। উপজেলার নয়টি ইউনিয়ন এবং সিটি কর্পোরেশনের আওতাভুক্ত সংসদীয় এলাকা থেকে নেতাকর্মীরা এতে যোগ দেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক নায়েবে আমির অধ্যক্ষ আবদুল গনি, উপজেলা আমির মাওলানা নায়েবুজ্জামান, পরশুরাম থানা আমির এডভোকেট মাহাবুবুল আলম,সাবেক উপজেলা আমির অধ্যক্ষ শফিকুল আলম, উপজেলা নায়েবে আমির তাজউদ্দিন আহমেদ, উপজেলা সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলামসহ স্থানীয় নেতারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি