1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

নন্দীগ্রামে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল

  • প্রকাশিত : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৯৯ বার পাঠ করা হয়েছে

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) চেয়াপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ শারিরীক সুস্থতা কামনায় খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩০শে নভেম্বর (রবিবার) বাদ যোহর নন্দীগ্রাম দক্ষিণপাড়া দারুল উলুম হাফেজিয়া কওমী মাদ্রাসা মসজিদে উক্ত খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ওই সময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে, এম শফিউল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু, যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহবায়ক গোলাম রব্বানী, যুগ্ম-আহবায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক কোরবান আলী, সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, ভাটরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, থালতামাজগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা মজিদ, ভাটগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউপি সদস্য হাশেম আলী, পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ মিলন, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নুরনবীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
দোয়া পরিচালনা করেন নন্দীগ্রাম দক্ষিণপাড়া দারুল উলুম হাফেজিয়া কওমী মাদ্রাসার শিক্ষক ও অত্র মসজিদের পেশ ঈমাম হাফেজ মাওলানা মোঃ আল আমিন হোসেন।
দোয়া শেষে মাদ্রাসার এতিম শিক্ষার্থীসহ সকল শিক্ষার্থী এবং উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি