1. admin@alokito-bd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কাউনিয়ায় যুব দিবসে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পাঁচবিবীতে বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার সরকারি আজিজুল হক কলেজে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট–২০২৬-এর শুভ উদ্বোধন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী একাকীত্বকে শক্তিতে বদলানোর ১০ উপায় ১৯ বছর পর বই হাতে, পরিবার সামলে এইচএসসিতে সফল আফরোজা কাউনিয়ায় ১৩০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বগুড়ায় কোবরা বাহিনীর সদস্য রতন পাইকারসহ ৭ জন গ্রেপ্তার, ৫৭০ পিস ইয়াবা উদ্ধার দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী যুবশক্তিকে ধ্বংস করতে পরিকল্পিতভাবে তরুণদের বিভিন্ন অপরাধে জড়ানোর চেষ্টা হয়েছিল—ত্রাণমন্ত্রী ‎

কাউনিয়ায় সোয়া তিন লাখ টাকা মূল্যের গাঁজাসহ একজন গ্ৰেফতার

  • প্রকাশিত : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ২৬ বার পাঠ করা হয়েছে

লরংপুর জেলার কাউনিয়া থানা এলাকা হতে র‌্যাব ১৩ এর অভিযানে ১৬.৪ কেজি গাঁজা জব্দ;০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

বাংলাদেশ আমার অহংকার’-এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। মাদক মুক্ত সমাজ গড়তে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

মাদক নির্মূলে র‍্যাব-১৩ নিয়মিতভাবে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা ও তথ্য সংগ্রহ করে থাকে এবং মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। র‌্যাবের চলমান এই মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় র‌্যাব-১৩, সিপিএসসি, রংপুর এর একটি আভিযানিক দল ইং ১১ /০১/২০২৬ তারিখ বিকাল ০৪:৪৫ ঘটিকায় রংপুর জেলার কাউনিয়া থানাধীন ০৫ নং বালাপাড়া ইউনিয়ন এর অন্তর্গত ০২ নং ওয়ার্ডস্থ হলদিবাড়ী সাকিনস্থ লালমনিরহাট হতে রংপুরগামী পাকা রাস্তার দক্ষিন পার্শ্বে এস কে মোবাইল কর্নার এর সামনে অভিযান পরিচালনা করে ধৃত আসামির হেফাজতে থাকা ০৮ (আট) টি বাঁশের ঢালির (ঝুড়ির) মধ্যে অবৈধ মাদক দ্রব্য ১৬ .৪ কেজি গাঁজা জব্দসহ ০১ জন মাদক ব্যবসায়ী ১। মোঃ স্বাধীন মন্ডল (৩৮), পিতা- মৃত আব্দুস সামাদ, মাতা- মৃত মনোয়ারা বেগম, সাং- ছোট কুমিরিয়া, থানা- বগুড়া সদর, জেলা- বগুড়া’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিকভাবে জানা যায় যে, দীর্ঘদিন ধরে ধৃত আসামি রংপুর জেলার বিভিন্ন স্থানে অজ্ঞাতনামা ব্যক্তিদের নিকট হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয় করে দেশের বিভিন্ন জায়গায় সু-কৌশলে মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় ও সরবরাহ করে আসছে। ধৃত আসামিগণ অভিনব সব কৌশল অবলম্বন করে মাদক পরিবহন ও মাদক ব্যবসা পরিচালনা করে থাকে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক ধৃত আসামিদ্বয় ও জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি