1. admin@alokito-bd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কাউনিয়ায় যুব দিবসে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পাঁচবিবীতে বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার সরকারি আজিজুল হক কলেজে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট–২০২৬-এর শুভ উদ্বোধন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী একাকীত্বকে শক্তিতে বদলানোর ১০ উপায় ১৯ বছর পর বই হাতে, পরিবার সামলে এইচএসসিতে সফল আফরোজা কাউনিয়ায় ১৩০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বগুড়ায় কোবরা বাহিনীর সদস্য রতন পাইকারসহ ৭ জন গ্রেপ্তার, ৫৭০ পিস ইয়াবা উদ্ধার দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী যুবশক্তিকে ধ্বংস করতে পরিকল্পিতভাবে তরুণদের বিভিন্ন অপরাধে জড়ানোর চেষ্টা হয়েছিল—ত্রাণমন্ত্রী ‎

সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ৩৫ বছরে দৈনিক জনবাণী, পীরগাছায় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • প্রকাশিত : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৫৬ বার পাঠ করা হয়েছে

হাবিবুর রহমান,পীরগাছা (রংপুর) প্রতিনিধি
সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকারে পথচলার ৩৫ বছর পূর্তি উপলক্ষে রংপুরের পীরগাছায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দৈনিক জনবাণী পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) বিকেলে প্রেসক্লাব পীরগাছা কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রেসক্লাব পীরগাছার সভাপতি তোজাম্মেল হক মুন্সীর সভাপতিত্বে এবং দৈনিক জনবাণী পত্রিকার পীরগাছা উপজেলা প্রতিনিধি এম এ হোসেন পাটোয়ারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেজ।প্রধান অতিথির বক্তব্যে শরিফুল ইসলাম ডালেজ বলেন, “সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য দৈনিক জনবাণীকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আশা করি, এই পত্রিকা দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে আগের মতোই সোচ্চার থাকবে এবং গরিব ও খেটে খাওয়া মানুষের কণ্ঠস্বর হয়ে উঠবে।তিনি আরও বলেন, “দৈনিক জনবাণীর প্রকাশক, সম্পাদক, বিজ্ঞাপনদাতা ও সংবাদকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় পত্রিকাটি ভবিষ্যতে আরও সাফল্যের পথে এগিয়ে যাবে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার পীরগাছা উপজেলা প্রতিনিধি শাহ কামাল ফারুক লাবু, দৈনিক করতোয়া প্রতিনিধি এম খোরশেদ আলম, দৈনিক যুগের আলো প্রতিনিধি হারুন অর রশিদ, মাই টিভি প্রতিনিধি খুরশীদ আলম, প্রথম খবর প্রতিনিধি শাহ জাহান সিরাজ মাসুদ, বিনোদন ধারা প্রতিনিধি হারুন অর রশিদসহ উপজেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।আলোচনা সভা শেষে দৈনিক জনবাণীর উত্তরোত্তর সাফল্য, দেশের গণমাধ্যমের অগ্রগতি এবং সাংবাদিকদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। এরপর পত্রিকার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি