1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

পীরগাছায় জকসু নির্বাচনে বিজয়ী দুই কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির

  • প্রকাশিত : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৪৭ বার পাঠ করা হয়েছে

রংপুরের পীরগাছার দুই কৃতি সন্তান আবদুল্লাহ আল ফারুক জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে কার্যনির্বাহী সদস্য এবং সাইফ আল ইসলাম ৫৫তম নির্বাচিত হওয়ায় তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) রাতে উপজেলা জামায়াত কার্যালয়ে এই সংবর্ধনা দেওয়া হয়। জেলা, উপজেলা ও পীরগাছা সরকারি কলেজ ছাত্রশিবিরের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুল।
পীরগাছা সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি সেলিম আহমেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের মানবসম্পদ বিভাগের সভাপতি আব্দুল মোতালেব।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক আব্দুল জব্বার, ইউনিয়ন জামায়াতের আমির আবু সুফিয়ান সুজন, তারবিয়াত সেক্রেটারী আনোয়ারুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রশিবিরের সহকারী দপ্তর সম্পাদক মোশাররফ হোসেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারী জহির উদ্দিন জুয়েল, জেলা ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক রবিউল ইসলাম, প্রকাশনা সম্পাদক আহমেদ ফয়সাল, আইন সম্পাদক মশিউর রহমান, পীরগাছা পূর্ব শাখার সভাপতি মোস্তাফিজার রহমান, পশ্চিম শাখার সভাপতি আব্দুর রহিম, কাজী আজিজুল ইসলামসহ অনেকে।
আবদুল্লাহ আল ফারুক পীরগাছা সদর ইউনিয়নের পবিত্রঝাড় গ্রামের কাজী আজিজুল ইসলামের ছেলে এবং সাইফ আল ইসলাম একই ইউনিয়নের চন্ডিপুর গ্রামের জহুরুল ইসলাম বকুলের ছেলে। তারা দুজনে এবার জকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করে বিজয়ী হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি