1. admin@alokito-bd.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কৈচড় টেকনিক্যাল কলেজে বিপ্লব ও সংহতি দিবস এবং নবীনবরণ অনুষ্ঠিত কাউনিয়ায় ৩০ শিক্ষার্থীকে কোরআন ছবক প্রদান আত্রাইয়ে শিশুদের মাঝে পবিত্র কোরআন সবক অনুষ্ঠান অনুষ্ঠিত আখাউড়ায় স্বামীর ছুরিকাঘাতে আহত স্ত্রী হালিমার ঢাকায় মৃত্যু, স্বামী পলাতক, শাশুড়ি ও ননদ ঢাকা হসপিটাল থেকে উধাও কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে প্রস্তুতি সভা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন: ডিএমপি যুগ্ম কমিশনার রাজধানীর কল্যাণপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত শ্রমিক আন্দোলনে আওয়ামী অপতৎপরতার দায় জামায়াত আমির এড়াতে পারে না বুড়িরচর ৫ নং ওয়ার্ডে জনসেবায় আসতে চান ছাত্রনেতা মেহেদী ইসলাম লিমন আত্রাইয়ের কৃষিবিদ সামিউল ইসলাম পুরস্কার পেয়েছেন প্রেসিডেন্টের হাতে

বগুড়া সদর-৬ উপনির্বাচন উপলক্ষে লিফলেট বিতরণ

  • প্রকাশিত : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১২৮ বার পাঠ করা হয়েছে

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ আসন্ন বগুড়া সদর-৬ আসনের উপনির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থী জনাব রেজাউল করিম বাদশা’র পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৬ এপ্রিল ২০২৬) শহরের ১ নম্বর ওয়ার্ডের বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ এলাকায় এ লিফলেট বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করা হয় এবং প্রার্থীর বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা সাধারণ ভোটারদের মাঝে তুলে ধরা হয়।এ সময় উপস্থিত থেকে লিফলেট বিতরণে নেতৃত্ব দেন বগুড়া শহর তাঁতি দলের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম মোহন।তিনি বলেন, আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন।লিফলেট বিতরণকালে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ভোটারদের সাথে মতবিনিময় করেন।উল্লেখ্য, আগামী উপনির্বাচনকে কেন্দ্র করে বগুড়া সদর-৬ আসনে ইতোমধ্যেই প্রচারণা জোরদার হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি