1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

গাইবান্ধায় পাম্পে পেট্রল নিতে গিয়ে ছুরিকাঘাতে আহত ৩

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ২৪ বার পাঠ করা হয়েছে

শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার মেসার্স পলাশবাড়ী ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে লাইনে দাঁড়ানো নিয়ে কাটাকাটির জেরে  ছুরিকাঘাতে কাওসার, জাহিদ ও সিহাব নামে তিন যুবক আহত হয়েছেন।এ ঘটনায় অভিযুক্ত রেজওয়ানকে (২৭) ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে পাম্পটিতে শৃঙ্খলার সঙ্গে পেট্রল নিচ্ছিলেন বাইকাররা। দুপুর পৌনে ১২ টার দিকে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে রেজওয়ানের সাথে কথা কাটাকাটি হয় কয়েকজন যুবকের। এক পর্যায়ে রেজওয়ান ছুরি বের করে আঘাত করলে কাওসার (২৫) ও জাহিদ (২৩) ও সিহাব (২২) আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পলাশবাড়ী হাসপাতালে ভর্তি করান,এর মধ্যে সিহাবের অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেলে ভর্তি পাঠানো হয়।উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ জানান, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে আমরা সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রে এনেছি। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি