1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

কাউনিয়ায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী পলাশের নির্বাচনী ইশতেহার ঘোষণা: বালাপাড়া মডেল ইউপি গড়ার অঙ্গীকার

  • প্রকাশিত : বুধবার, ৬ মে, ২০২৬
  • ১৫০ বার পাঠ করা হয়েছে

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
আসন্ন ৫ নং বালাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী এসএম আমিরুল ইসলাম পলাশ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ও নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।বুধবার (৬ মে ২০২৬) দুপুর ১২টায় কাউনিয়ার জিন্না চম্পা ফাউন্ডেশন হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।লিখিত বক্তব্যে তিনি বলেন, আপনারা সাংবাদিকগণ সমাজের আয়না—গণমানুষের বাস্তব চিত্র তুলে ধরা আপনাদের দায়িত্ব। আপনাদের মাধ্যমেই আমার নির্বাচনী ইশতেহার বালাপাড়াবাসীর সামনে উপস্থাপন করছি।তিনি আরও জানান, তিনি ইতোমধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে মাঠে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। গত তিনটি নির্বাচনে বালাপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে ৩ বার জয়ী হয়ে (হ্যাট্রিক) মেম্বার হিসেবে প্রায় ১৫ বছর দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, আমার স্বপ্ন বালাপাড়া ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করা। সেই লক্ষ্যেই চেয়ারম্যান পদে নির্বাচন করছি।সভায় তিনি তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। ইশতেহারের উল্লেখযোগ্য দিকগুলো হলো দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গঠন নাগরিক সেবা সনদ বিনামূল্যে প্রদান কমিউনিটি ক্লিনিক ও টিকাদান সেবার মানোন্নয়ন,গ্রামীণ অবকাঠামোর সুষম উন্নয়ন ওয়ার্ডভিত্তিক ক্লাব গঠন ও ক্রীড়া-সংস্কৃতির প্রসার বাসস্ট্যান্ড, হাট-বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে পাবলিক টয়লেট নির্মাণ ও শতভাগ স্যানিটেশন নিশ্চিতকরণ গ্রাম আদালতের ফি প্রত্যাহার করে দরিদ্রদের জন্য বিনামূল্যে ন্যায় বিচার প্রাপ্তি বাল্যবিবাহ, নারী নির্যাতন, মাদক ও ইভটিজিং প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা সহ নারীদের জন্য বিশেষ কোটা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের সেবা সহজ ও দ্রুত প্রাপ্তি নিশ্চিত করার কথা বলেন।সবশেষে তিনি বলেন, সময় এসেছে পরিবর্তনের। পরিবর্তনের পক্ষে ইউনিয়ন বাসী রায় দিবেন।মতবিনিময় সভায় গন্যমান্য ব্যক্তি আবেদ আলী,সাবেক ইউপি সদস্য আরমান আলী,ব্যবসায়ী আব্দুল মজিদ,সহকারী শিক্ষক মকবুল হোসেন শিরিন আক্তার অবসরপ্রাপ্ত পুলিশ আমিনুল ইসলাম সাগর সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ,পরিবারের লোকজন, আত্মীয়-স্বজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি