1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

কাউনিয়ায় ইজিপিপি প্রকল্পের খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন

  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৮০ বার পাঠ করা হয়েছে

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তররের উদ্যোগে উপজেলার সারাই ইউনিয়ন ও কুর্শা ইউনিয়নে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার সকালে খাল পুনঃ  খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা।এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, উপজেলা প্রকৌশলী  মনিরুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি রাকিবুল হাসান পলাশ, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান সহ স্থানীয় চেয়ারম্যান, ইউপি সদস্যবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ স্থানীয় এলাকাবাসী।সারাই ইউনিয়নের খাল পুনঃখনন প্রকল্পে ১ কোটি ১৫ লাখ ৯১ হাজার টাকা এবং কুর্শা ইউনিয়নের খাল পুনঃখনন প্রকল্পে ১ কোটি ২১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।বক্তারা বলেন, খাল পুনঃখননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় অতিদরিদ্র মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি