1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

রসিকের পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ বোনাসের চেক গ্রহন করলেন প্রশাসক ডন

  • প্রকাশিত : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ২৩ বার পাঠ করা হয়েছে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সকল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ঈদ বোনাসের চেক সরাসরি দেশের সব সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসকদের হাতে তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার (২২ মে) এই চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় রংপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ বোনাস এর চেক গ্রহণ করেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট মাহফুজ উন নবী ডন।ছুটির দিন হওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রী ব্যক্তিগত বাসভবন থেকে হেঁটে দলীয় কার্যালয়ে যান এবং দেশের মোট ১৩টি সিটি করপোরেশনের প্রশাসক ও মেয়রদের হাতে পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ বোনাসের চেক তুলে দেন।এ সময় সংশ্লিষ্ট সিটি করপোরেশনগুলোকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার এবং ‘ক্লিন সিটি’ গড়ে তোলার জন্য প্রশাসকদের বিশেষ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি নগরীতে জলাবদ্ধতা এড়াতে খাল-নর্দমা নিয়মিত পরিষ্কার রাখারও তাগিদ দেন তিনি।উল্লেখ্যঃ এর আগে চলতি বছরের ঈদুল ফিতরের আগেও প্রধানমন্ত্রী সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে ঈদ উপহার প্রদান করেছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি