1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

বগুড়া সদরে গরিব, মেধাবী ও প্রতিবন্ধীদের মাঝে বাইসাইকেল, হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৫১ বার পাঠ করা হয়েছে

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ ২০২৫-২০২৬ অর্থবছরের “উপজেলা উন্নয়ন সহায়তা” খাতের আওতায় বগুড়া সদর উপজেলায় গরিব ও মেধাবী শিক্ষার্থী, প্রতিবন্ধী নারী এবং হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে বাইসাইকেল, হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৩টায় উপজেলা প্রশাসন, বগুড়া সদর-এর আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি জনাব এইচ এস মাফতুন আহমেদ খান রুবেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া সদর উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আব্দুল ওয়াজেদ। প্রধান অতিথি বলেন, সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও উন্নয়নমূলক কর্মসূচির মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করা হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহ প্রদান, প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলে সহায়তা এবং নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে উপকারভোগীদের হাতে বাইসাইকেল, হুইলচেয়ার ও সেলাই মেশিন তুলে দেওয়া হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজন এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি