মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ ডিবি বগুড়ার বিশেষ অভিযানের অংশ হিসাবে আজ বুধবার (২২ জুলাই) জেলা (গোয়েন্দা) শাখার, এসআই মোঃ আব্দুল কুদ্দুসের নেতৃত্বে তার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া মহানগরের জজ কোর্ট চত্তর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে, জাল টাকার নোট কারবারী মোঃ রফিকুল ইসলাম (৪৭) গ্রেফতার।
গ্রেফতারকৃত আসামী হলো, মোঃ রফিকুল ইসলাম (৪৭), পিতা মোঃ ছলিম উদ্দিন, সাং-পারইল, থানা-রানীনগর, জেলা-নওগাঁকে গ্রেফতার পূর্বক তার হেফাজত থেকে ১০০০/- মূল্যমানের ৪৫৩টি জাল টাকার নোট যাহা ১০০০×৪৫৩=৪,৫৩,০০০/- (চার লক্ষ তেপান্ন হাজার) জাল টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
প্রকাশ থাকে যে, ধৃত আসামীর বিরুদ্ধে ইতিপূর্বে জাল টাকা, চেক জালিয়াতিসহ মোট ৬টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। ধৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
Leave a Reply