1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

বগুড়ায় তাঁতীদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত : শনিবার, ১৫ অগাস্ট, ২০২৬
  • ৭৬ বার পাঠ করা হয়েছে

আহসান হাবীব,বগুড়া জেলা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল বগুড়া জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুপুরে মহানগরের শহীদ টিটু মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়।
জেলা তাঁতীদলের সভাপতি মো. সারওয়ার হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তাঁতী সম্প্রদায়ের উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা এবং তাদের জীবনমানের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সম্পৃক্ততা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, বগুড়া সিটি প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন, জেলা পরিষদ প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা ও জয়নাল আবেদীন চাঁন। এছাড়াও বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপির সহ-সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবী সালামসহ জেলা তাঁতীদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্মেলনে তাঁতীদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করা, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা এবং তাঁতী সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া নিয়ে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সম্মেলনকে ঘিরে জেলা তাঁতীদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি