মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ অর্থনৈতিক অসচ্ছলতার কারণে সাধারণ মানুষ যেন অন্ধত্ব বা চোখের জটিল রোগ থেকে প্রতিকার বঞ্চিত না হন। এই মানবিক লক্ষ্য নিয়ে বগুড়ায় প্রায় ৫ হাজার সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেওয়া হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) দিনব্যাপী বগুড়া পৌর হাইস্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এই ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমানের উদ্যোগে এবং আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের আয়োজনে ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়িত হয়।
ক্যাম্পে বগুড়া জেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ৫ হাজার নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এছাড়া চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রোগীদের মাঝে প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করা হয়।
Leave a Reply