1. admin@alokito-bd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী একাকীত্বকে শক্তিতে বদলানোর ১০ উপায় ১৯ বছর পর বই হাতে, পরিবার সামলে এইচএসসিতে সফল আফরোজা কাউনিয়ায় ১৩০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বগুড়ায় কোবরা বাহিনীর সদস্য রতন পাইকারসহ ৭ জন গ্রেপ্তার, ৫৭০ পিস ইয়াবা উদ্ধার দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী যুবশক্তিকে ধ্বংস করতে পরিকল্পিতভাবে তরুণদের বিভিন্ন অপরাধে জড়ানোর চেষ্টা হয়েছিল—ত্রাণমন্ত্রী ‎ পঞ্চগড়ে চানপাড়া ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল শুরু কাউনিয়ায় জাতীয় যুব দিবস পালন গাইবান্ধায় উৎসবমুখর পরিবেশে পালিত হলো জাতীয় যুব দিবস

বগুড়া কলেজে নবীনবরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ বার পাঠ করা হয়েছে

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ বগুড়া কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম ও ভিপি খায়রুল বাশার। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর রোস্তম আলী, ২০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অতুল চন্দ্র দাস এবং শহর ছাত্রদলের সভাপতি এস এম রাঙ্গা।
বগুড়া কলেজের সভাপতি আদিল শাহরিয়ার গর্কির সভাপতিত্বে অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ এ কে এম মঈন উদ্দিনসহ শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন এবং তাদের শিক্ষাজীবনে মনোযোগী হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানকে ঘিরে কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের* সৃষ্টি হয়। নবীন শিক্ষার্থীরা আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি