1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

গাইবান্ধায় সাঁওতাল হত্যা দিবস পালনে শোক র‍্যালী ও স্মরণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৪৬ বার পাঠ করা হয়েছে

শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় আদিবাসী বাঙালীদের ভূমি ফিরিয়ে দেওয়া, মিথ্যা মামলা প্রত্যাহার সহ ২০১৬ সালে নির্মমভাবে তিন আদিবাসী সাঁওতাল হত্যার বিচার ও তাদের স্মরণে শোক র‍্যালী ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ১ টায় জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কাটামোড় এলাকায় সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির আয়োজনে নিহত তিন সাঁওতাল স্মরণে মোমবাতি প্রজ্বলন ও ১ মিনিট নিরবতা পালনের মধ্যে দিয়ে এই কর্মসূচি শুরু হয়।

পরে আদিবাসী সাঁওতালরা একটি শোক র‍্যালী বের করে কাটামোড় এলাকার গুরুত্বপূর্ণ স্থানে ঘুরে বাগদামাঠে এসে শেষ হয়।পরে এক আলোচনা সভা সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি মি.বার্নাবাস টুডু সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের রাজশাহী বিভাগীয় সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহামুদ কামাল কাদেরী, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের নারী বিষয়ক সম্পাদক জাকিয়া শিশির,আদিবাসী গবেষণা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম সহ অনেকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি