1. admin@alokito-bd.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে শিশুদের মাঝে পবিত্র কোরআন সবক অনুষ্ঠান অনুষ্ঠিত আখাউড়ায় স্বামীর ছুরিকাঘাতে আহত স্ত্রী হালিমার ঢাকায় মৃত্যু, স্বামী পলাতক, শাশুড়ি ও ননদ ঢাকা হসপিটাল থেকে উধাও কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে প্রস্তুতি সভা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন: ডিএমপি যুগ্ম কমিশনার রাজধানীর কল্যাণপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত শ্রমিক আন্দোলনে আওয়ামী অপতৎপরতার দায় জামায়াত আমির এড়াতে পারে না বুড়িরচর ৫ নং ওয়ার্ডে জনসেবায় আসতে চান ছাত্রনেতা মেহেদী ইসলাম লিমন আত্রাইয়ের কৃষিবিদ সামিউল ইসলাম পুরস্কার পেয়েছেন প্রেসিডেন্টের হাতে কাউনিয়ার সমিতি দখল ও জালিয়াতির বিরুদ্ধে বঞ্চিত সমবায়ীদের মানববন্ধন কাউনিয়ায় যুব দিবসে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আখাউড়া ১৬৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ হবিগঞ্জ জেলার মাদক চোরাকারবারি আল আমিন গ্রেফতার!

  • প্রকাশিত : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১০৫ বার পাঠ করা হয়েছে

লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব শাহ মোঃ আব্দুর রউফ মহোদয়ের নির্দেশে, সহকারী পুলিশ সুপার জনাব মোঃ নাজমুস সাকিব, কসবা সার্কেল মহোদয়ের দিক-নির্দেশনায় এবং আখাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জাবেদ উল ইসলাম এর সার্বিক নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানা পুলিশের অভিযান পরিচালনাকালে এসআই(নিরস্ত্র) মোস্তাক আহমেদ ও সঙ্গীয় ফোর্স মাদকদ্রব্য উদ্ধার অভিযান করা কালীন সময় ২৫/০৭/২০২৬ ইং তারিখ, ০৪:৩০ ঘটিকার সময় আখাউড়া থানাধীন আখাউড়া পৌরসভার সড়ক বাজারস্থ ভূঁইয়া বোডিং আবাসিক হোটেলের সামনে পাকা রাস্তার উপর, গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশী অভিযান পরিচালনা করিয়া, মাদকদ্রব্য ১৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ধৃত আসামী আল আমিন প্রকাশ সানি মিয়া (২৬), পিতা-মৃত জিতু মিয়া, মাতা-মৃত আয়েশা বেগম প্রকাশ রোকিয়া, স্থায়ী; সাং-শুকড়ী পাড়া (শুকড়ী পাড়া, ০৯নং নিজামপুর ইউপি), থানা-হবিগঞ্জ সদর, জেলা-হবিগঞ্জ, এ/পি; সাং-লেঞ্জাপাড়া (শাহীন মিয়ার বাড়ী), থানা-শায়েস্তাগঞ্জ, জেলা-হবিগঞ্জ‘তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়। উপরোক্ত মাদকদ্রব্য জব্দতালিকা মূলে জব্দ করা হয়।

আসামীকে অদ্যই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি