1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

পঞ্চগড়ে স্বাস্থ্য সেবায় সিন্ডিকেট নির্মূলে কঠোর হুঁশিয়ারি “প্রতিমন্ত্রী”

  • প্রকাশিত : শনিবার, ১৫ অগাস্ট, ২০২৬
  • ৬৯ বার পাঠ করা হয়েছে

স্নিগ্ধা খন্দকার,পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের স্বাস্থ্যসেবা খাতে আন্ডারগ্রাউন্ড ও সিন্ডিকেট করে চিকিৎসা কার্যক্রম পরিচালনাকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড় জেলা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফরহাদ হোসেন আজাদ এমপি।তিনি বলেন, “আন্ডারগ্রাউন্ড, সিন্ডিকেট করে যারা চিকিৎসা কার্যক্রমে জড়িত, তারা বোকার স্বর্গে আছেন। সিন্ডিকেট নির্মূল করা হবে। সবার জন্য সমান সেবা নিশ্চিত করতে হবে।” এ সময় চিকিৎসক ও নার্সদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।শনিবার (১৫ আগস্ট) পঞ্চগড় জেলা সদর হাসপাতাল প্রাঙ্গণে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি ও বিভিন্ন স্তরের অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ফরহাদ হোসেন আজাদ বলেন, দল-মত ও ধর্মের বিভেদ ভুলে সম্মিলিতভাবে জেলার স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কাজ করতে হবে। অতি দ্রুত নতুন হাসপাতাল ভবন চালু করা হবে। পাশাপাশি পঞ্চগড়ে বাইপাস সড়ক নির্মাণের চেষ্টাও অব্যাহত রয়েছে বলে জানান তিনি।সিভিল সার্জন ডা. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক শুকরিয়া পারভিন, পুলিশ সুপার আবু সাইম, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জামায়াতের আমির অধ্যাপক ইকবাল হোসাইন, পাবলিক প্রসিকিউটর (পিপি) মির্জা নাজমুল ইসলাম কাজল ও পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দারসহ অনেকে।এর আগে সভায় বিভিন্ন অংশীজনের কাছ থেকে হাসপাতালের চিকিৎসাসেবার বর্তমান পরিস্থিতি ও সমস্যার কথা শোনেন অতিথিরা। অংশীজনরা প্রয়োজনীয় জনবল নিয়োগসহ দ্রুত ২৫০ শয্যার হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু করে স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করার দাবি জানান।সভায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, পঞ্চগড় জেলা সদর হাসপাতালে এখনো এমআরআই ও সিটি স্ক্যানের মতো গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জাম নেই। অথচ বিভিন্নভাবে প্রতি মাসে প্রায় ৪০ হাজার মানুষ এ হাসপাতাল থেকে চিকিৎসাসেবা নিচ্ছেন। সম্মিলিতভাবে জেলার স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি