1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

পীরগাছায় মেধাবৃত্তির সনদ ও অর্থ পেল শিক্ষার্থীরা

  • প্রকাশিত : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৮ বার পাঠ করা হয়েছে

হাবিবুর রহমান হাবিব,পীরগাছা (রংপুর) প্রতিনিধি-
রংপুরের পীরগাছায় ২০২৫ সালের মেধাবৃত্তি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা সনদ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।শনিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের কদমতলাস্থ আল ফোরকান ক্যাডেট মাদ্রাসা প্রাঙ্গণে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান এসোসিয়েশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মোস্তাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আল ফোরকান ট্রাস্টের চেয়ারম্যান মো. বজলুর রশিদ মুকুল।অনুষ্ঠানে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান এসোসিয়েশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা মো. ইদ্রিস আলী, আল ফোরকান ট্রাস্টের সেক্রেটারি মো. মোস্তাফিজার রহমানসহ শিক্ষক ও সংশ্লিষ্টরা বক্তব্য দেন।এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষানুরাগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে মেধাবৃত্তি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ ও নগদ অর্থ তুলে দেন অতিথিরা। পরে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সবার মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি