1. admin@alokito-bd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
১৯ বছর পর বই হাতে, পরিবার সামলে এইচএসসিতে সফল আফরোজা কাউনিয়ায় ১৩০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বগুড়ায় কোবরা বাহিনীর সদস্য রতন পাইকারসহ ৭ জন গ্রেপ্তার, ৫৭০ পিস ইয়াবা উদ্ধার দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী যুবশক্তিকে ধ্বংস করতে পরিকল্পিতভাবে তরুণদের বিভিন্ন অপরাধে জড়ানোর চেষ্টা হয়েছিল—ত্রাণমন্ত্রী ‎ পঞ্চগড়ে চানপাড়া ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল শুরু কাউনিয়ায় জাতীয় যুব দিবস পালন গাইবান্ধায় উৎসবমুখর পরিবেশে পালিত হলো জাতীয় যুব দিবস মিঠাপুকুরে দুই বোনকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগ আজ যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

ক্যাম্প ফায়ারের আলোয় শেষ হলো পঞ্চগড়ের স্কাউট সমাবেশ

  • প্রকাশিত : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৩৩ বার পাঠ করা হয়েছে

স্নিগ্ধা খন্দকার নিহা, পঞ্চগড় প্রতিনিধি:
মাঝখানে জ্বলছে আগুন। আগুনের চারপাশে জড়ো হয়েছেন স্কাউট সদস্যরা। কেউ নৃত্য পরিবেশন করছেন, কেউ গান গাইছেন, আবার কেউ অভিনয়ের মাধ্যমে তুলে ধরছেন প্রকৃতি ও পরিবেশ রক্ষার বার্তা। এমন উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে পঞ্চগড় সদর উপজেলা ৫ম স্কাউট সমাবেশ।শনিবার (৩ অক্টোবর) রাত ১০টার দিকে পঞ্চগড়ের ব্যারিস্টার জমিরউদ্দীন সরকার কলেজিয়েট ইনস্টিটিউট চত্বরে ক্যাম্প ফায়ারের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এ সমাবেশের সমাপ্তি হয়।সমাপনী দিনের ক্যাম্প ফায়ারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম ইমাম রাজী টুলু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজির।অনুষ্ঠানে বক্তব্য দেন দিনাজপুর অঞ্চলের লিডার ট্রেইনার দীপক চন্দ্র সরকার, জেলা স্কাউট কমিশনার মো. নাসের বাবুল, পঞ্চগড় জেলা স্কাউটের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, উপজেলা কমিশনার ইয়াসমিন আরা, ক্যাম্প চিফ তাজউদ্দীন ও উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক মো. তাহেরুল ইসলাম।এ সময় পঞ্চগড় জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. কেরামত আলীসহ ৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা উপস্থিত ছিলেন।গত ৩০ সেপ্টেম্বর একই চত্বরে সমাবেশের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর উপজেলা স্কাউট সভাপতি ফাহমিদা সুলতানা। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিট লিডার পপি আক্তার।সমাবেশে ৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৪টি দলের ৩৫২ জন স্কাউট সদস্য, ৪৪ জন ইউনিট লিডার ও ৩৪ জন প্রতিষ্ঠানপ্রধান অংশ নেন।পাঁচ দিনের এ সমাবেশে স্কাউট সদস্যদের জন্য ছিল নানা ধরনের চ্যালেঞ্জ ও কার্যক্রম। এর ফাঁকে ফাঁকে আয়োজন করা হয় গ্রামীণ খেলাধুলার। এসব খেলাধুলায় সমাবেশস্থল মাতিয়ে রাখেন পঞ্চগড় বিদ্রোহী শিশু-কিশোর থিয়েটারের সভাপতি ও নাট্যকার অধ্যাপক মো. আব্দুর রহিম।সমাপনী দিনের ক্যাম্প ফায়ারে অংশ নেওয়া দলগুলো তাদের নিজস্ব পরিবেশনা দিয়ে মাতিয়ে রাখে সমাবেশস্থল। পঞ্চগড় বিষ্ণুপ্রসাদ সরকারি উচ্চবিদ্যালয়ের স্কাউট দল জুলু সম্প্রদায়ের নৃত্য পরিবেশন করে। গলেহাহাট ফাযিল মাদরাসার স্কাউটরা পরিবেশন করে প্রকৃতি ও পরিবেশবিষয়ক নাটক ‘পশুর বয়ান’।‘কারার ঐ লৌহ কপাট’ গানে নৃত্য পরিবেশন করে হাজী ছফির উদ্দীন গার্লস স্কুল অ্যান্ড কলেজের স্কাউটরা। দশ মাইল বালিকা উচ্চবিদ্যালয়ের সদস্যরা পরিবেশন করে পুতুলনাচ। ‘এক আকাশের তারা’ গানে নৃত্য পরিবেশন করে দেওয়ানহাট উচ্চবিদ্যালয়ের স্কাউট গ্রুপ। নুরুন আলা নুর কামিল মাদরাসার স্কাউট দল পরিবেশন করে হামদ।সাংস্কৃতিক পর্বের শুরুতে ‘প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে আমলাহার বালিকা উচ্চবিদ্যালয়ের স্কাউট দলের নৃত্যশিল্পীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি