1. admin@alokito-bd.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কাউনিয়ায় ৩০ শিক্ষার্থীকে কোরআন ছবক প্রদান আত্রাইয়ে শিশুদের মাঝে পবিত্র কোরআন সবক অনুষ্ঠান অনুষ্ঠিত আখাউড়ায় স্বামীর ছুরিকাঘাতে আহত স্ত্রী হালিমার ঢাকায় মৃত্যু, স্বামী পলাতক, শাশুড়ি ও ননদ ঢাকা হসপিটাল থেকে উধাও কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে প্রস্তুতি সভা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন: ডিএমপি যুগ্ম কমিশনার রাজধানীর কল্যাণপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত শ্রমিক আন্দোলনে আওয়ামী অপতৎপরতার দায় জামায়াত আমির এড়াতে পারে না বুড়িরচর ৫ নং ওয়ার্ডে জনসেবায় আসতে চান ছাত্রনেতা মেহেদী ইসলাম লিমন আত্রাইয়ের কৃষিবিদ সামিউল ইসলাম পুরস্কার পেয়েছেন প্রেসিডেন্টের হাতে কাউনিয়ার সমিতি দখল ও জালিয়াতির বিরুদ্ধে বঞ্চিত সমবায়ীদের মানববন্ধন

আখাউড়া তিতাস নদীতে ভাসমান অবস্থায় তৌহিদের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ!

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১০৭ বার পাঠ করা হয়েছে

লায়ন রাকেশ কুমার ঘোষ (স্টাফ রিপোর্টার)
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার রেলওয়ে জংশনের পশ্চিম পাশে রুপনগর গ্রামের তিতাস নদীতে ভাসমান অবস্থায় মো. তৌহিদ আহাম্মদ খান (৫৫) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যাক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জনগণের কাছ থেকে খবর পেয়ে আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার সময় থানা পুলিশ মরদেহটি উদ্ধার করেছে।
মৃত তৌহিদ আহাম্মদ খান অত্র পৌরসভার দেবগ্রাম দক্ষিণ পূর্বপাড়ার বাসিন্দা মৃত ফরিদ আহাম্মদ খানের পুত্র। তাৎক্ষণিকভাবে ভাবে তার মৃত্যুর কারণ জানা সম্ভব হয়নি।
তৌহিদ আহাম্মদ খানের পরিবারের লোকজন খবর পেয়ে সেখানে উপস্থিত হয়ে পুলিশের সাথে সহযোগিতা করে লাশ টি থানায় নিয়ে আসেন। তার পরিবারে স্ত্রী দুই ছেলে ও এক মেয়ে আছে। তিনি প্রতিবন্ধী ও শারীরিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তৌহিদ আহাম্মদ খান দৈনিক মানবজমিন কসবা প্রতিনিধি সজল আহাম্মদ খানের চাচাতো ভাই। গত শনিবার বাড়ি থেকে বের হয়েছেন আর ফিরে আসেননি।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. ছমিউদ্দিন বলেন আখাউড়া দেবগ্রামের তৌহিদ আহমদ খানের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি