1. admin@alokito-bd.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে শিশুদের মাঝে পবিত্র কোরআন সবক অনুষ্ঠান অনুষ্ঠিত আখাউড়ায় স্বামীর ছুরিকাঘাতে আহত স্ত্রী হালিমার ঢাকায় মৃত্যু, স্বামী পলাতক, শাশুড়ি ও ননদ ঢাকা হসপিটাল থেকে উধাও কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে প্রস্তুতি সভা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন: ডিএমপি যুগ্ম কমিশনার রাজধানীর কল্যাণপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত শ্রমিক আন্দোলনে আওয়ামী অপতৎপরতার দায় জামায়াত আমির এড়াতে পারে না বুড়িরচর ৫ নং ওয়ার্ডে জনসেবায় আসতে চান ছাত্রনেতা মেহেদী ইসলাম লিমন আত্রাইয়ের কৃষিবিদ সামিউল ইসলাম পুরস্কার পেয়েছেন প্রেসিডেন্টের হাতে কাউনিয়ার সমিতি দখল ও জালিয়াতির বিরুদ্ধে বঞ্চিত সমবায়ীদের মানববন্ধন কাউনিয়ায় যুব দিবসে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ওয়াজ মাহফিলের মেলায় চাঁদাবাজদের হামলায় আহত ১০

  • প্রকাশিত : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৫৬ বার পাঠ করা হয়েছে

শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইসলামী ওয়াজ মাহফিলের মেলায় চাঁদাবাজদের হামলায় আয়োজক কমিটি, দোকানদার ও গ্রামবাসীসহ ১০ জন আহত হয়েছে।সোমবার সকাল ১০টার দিকে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের কাঁঠালবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, গতকাল (রবিবার) বিকাল থেকে গভীর রাত পর্যন্ত কাঁঠালবাড়ি জামে মসজিদের উদ্যোগে ইসলামী ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। ওয়াজ মাহফিল উপলক্ষে দুপুর থেকে ক্ষুদ্র ব্যবসায়ীরা সেখানে অস্থায়ী দোকান চালু করে। সন্ধ্যার পর সেখানে একদল সন্ত্রাসী এসে দোকানদারদের ভয়ভীতি ও হুমকি দিয়ে চাঁদা তুলে নিয়ে যায়। সোমবার ১০ থেকে ১৫ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র হাতে মেলায় এসে আবারও চাঁদা দাবি করে। তখন দোকানদাররা সেই টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা অকথ্য ভাষায় তাদের গালিগালাজ করে নাগরদোলার ৪টি স্টিলের সিড়ি খুলে নিয়ে যায়৷ এসময় ওয়াজ মাহফিল কর্তৃপক্ষ তাদের বাঁধা দিলে তারা আয়োজক কমিটির লোকজন, দোকানদারসহ কাঁঠালবাড়ি ও হাদিরাকুড়ি গ্রামবাসীর উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এই হামলায় ১০ জন গুরুতর আহত হয়। এলাকাবাসী তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং তিনজনের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাদের বগুড়ায় শহীদ জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি