1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

গাইবান্ধায় গণভোট উপলক্ষে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ২১ বার পাঠ করা হয়েছে

শাহ্ পারভেজ সংগ্রাম, গাইবান্ধা প্রতিনিধি 
তোমার আমার বাংলাদেশে ভোট দিবো মিলেমিশে ‘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণভোট-২০২৬ উপলক্ষ্যে গাইবান্ধা জেলা প্রশাসকের আয়োজনে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১১ জানুয়ারি) বেলা ১১ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতি ছিলেন মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জসিম উদ্দিন , সেনাবাহিনীর মেজর শাহারিয়ার রহমান রাহাত,  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার , জেলা তথ্য কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ আবির, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।সভায় বক্তারা গুরুত্বারোপ করেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণভোট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ এবং সাধারণ ভোটাররা যাতে নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটি নিশ্চিত করাই প্রশাসনের মূল লক্ষ্য। সভার সিদ্ধান্ত অনুযায়ী, তৃণমূল পর্যায়ে ভোটারদের উপস্থিতি বাড়াতে এবং ভোট প্রদানের সঠিক নিয়মাবলী সম্পর্কে জানাতে প্রতিটি গ্রাম ও পাড়া-মহল্লায় ব্যাপক মাইকিং, পোস্টারিং ও লিফলেট বিতরণ করা হবে। এছাড়া ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত টহল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের গুজব বা অপপ্রচার রোধে কঠোর নজরদারি চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে।অনুষ্ঠানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণভোটের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি