1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

পীরগাছায় তানজিমুল হিকমাহ’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  • প্রকাশিত : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৪৯ বার পাঠ করা হয়েছে

হাবিবুর রহমান হাবিব,পীরগাছা (রংপুর) প্রতিনিধি-
এক অনাড়ম্বর ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পীরগাছা উপজেলার তানজিমুল হিকমাহ রেসিডেন্সিয়াল মডেল একাডেমির বার্ষিক মূল্যায়ণ, ক্রীড়া প্রতিযোগীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) অর্ধদিবসব্যাপী পীরগাছা সদর ইউনিয়নে অবস্থিত একাডেমি প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়।
একাডেমির চেয়ারম্যান মাওলানা আবু সুফিয়ান সুজনের সভাপতিত্বে এবং অধ্যক্ষ মাওলানা মাহবুবার রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তাহের আলী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আদ-দ্বীন বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আব্দুল কুদ্দুস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পীরগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা, আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোস্তাক আহমেদ, একাডেমির উপাধ্যক্ষ মাইদুল ইসলাম, কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল মামুন, পরিচালক আতাউর রহমান, ওবায়দুল্লাহ, মোজাম্মেল হক ইতি, আব্দুল ওহাব, জহির উদ্দিন জুয়েল। এছাড়াও অভিভাবক প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন কাজী আজিজুল ইসলাম ও সাহাদুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতার সমন্বয়ে গড়ে তুলতে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সহশিক্ষা কার্যক্রম, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানে একাডেমির শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। পরে কিশোরকণ্ঠের বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীসহ বিভিন্ন ক্যাটাগরির কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এর আগে আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন একাডেমির শিক্ষকবৃন্দ। পুরো আয়োজনটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয় এবং অভিভাবকদের মধ্যে ব্যাপক সন্তোষ প্রকাশ পায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি