1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

র‌্যাব-১৩ এর পৃথক অভিযানে ৯৮ বোতল ফেয়ারডিল, ০৭ বোতল এস্কাফ এবং ২০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দসহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৩৬ বার পাঠ করা হয়েছে

বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। মাদক মুক্ত সমাজ গড়তে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

মাদক নির্মূলে র‍্যাব-১৩ নিয়মিতভাবে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা ও তথ্য সংগ্রহ করে থাকে এবং মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। র‌্যাবের চলমান এই মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় ইং ২৭/০১/২০২৬ তারিখ দুপুর ০১.৩০ ঘটিকায় র‌্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানাধীন ভেলাগুড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের অন্তর্গত উত্তর জাওরানী বড়দলপাড়া গ্রামস্থ জনৈক নারায়ন দাস, পিতা-মৃত শুরিন চন্দ্র দাস এর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে ধৃত আসামিদের দেহ তল্লাশীকালে তাদের পরিহিত জ্যাকেট থেকে ০৭ বোতল ESKuf জব্দসহ ০২ জন মাদক ব্যবসায়ী ১। আপন চন্দ্র রায় (২৬), পিতা-প্রফুল্ল বর্মন এবং ২। নারায়ন চন্দ্র দাস (৪২) পিতা-মৃত শুরিন চন্দ্র দাস, সাং-উল্টর জাওরানী, ইউপি-ভেলাগুড়ি ০৮নং ওয়ার্ড, থানা-হাতিবান্ধা, জেলা-লালমনিরহাট’দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয় ।

পৃথক আরও একটি অভিযানে ইং ২৭/০১/২০২৬ তারিখ দুপুর ০২:১০ ঘটিকায় র‌্যাব-১৩, সিপিএসসি এবং র‍্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের যৌথ আভিযানিক দল গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাধীন রংপুর টু ঢাকাগামী মহাসড়কের পলাশবাড়ী পৌরসভাস্থ নতুন ভবনের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট করাকালীন সময় ধৃত আসামীদের ব্যবহৃত মোটর সাইকেল তল্লাশীকালে ০২ টি মোটর সাইকেলে বিশেষ কায়দায় বস্তার মধ্যে রক্ষিত ৯৮ বোতল ফেয়ারডিল জব্দসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ দুলু মিয়া (৩৬), পিতা- মোঃ জাফর আলী, মাতা- মোছাঃ কমলা বেগম, ২। মোঃ নুরুজ্জামান (৩৩) পিতা- মোঃ নুর ইসলাম, মাতা- নুর নাহার বেগম, উভয় সাং- ভাবোনচোর, ইউপি- গুরমন্দা, থানা-জলঢাকা, জেলা- নীলফামারী’দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।

পৃথক অন্য একটি অভিযানে র‍্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল ইং ২৭/০১/২০২৬ তারিখ রাত ১০.৩০ ঘটিকার সময় নীলফামারী জেলার সৈয়দপুর থানাধীন কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ মাঝাপাড়া গ্রামস্থ আহম্মেদ হার্ডবোর্ড ফ্যাক্টরির পূর্ব পার্শ্বে ওয়াপদার মোড় টু শুটকির মোড় গামী রাস্তার মামা ক্যান্টিনের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ মোকছেদুল ইসলাম পারভেজ (৪৯), পিতা- মোঃ নজরুল ইসলাম, সাং-ধলাগাছ পশ্চিমপাড়া (কামারপুকুর), থানা-সৈয়দপুর, জেলা-নীলফামারী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিকভাবে জানা যায় যে, দীর্ঘদিন ধরে ধৃত আসামিগণ দেশের বিভিন্ন স্থানে অজ্ঞাতনামা ব্যক্তিদের নিকট হতে অবৈধ মাদকদ্রব্য ক্রয় করে বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় ও সরবরাহ করে আসছে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক ধৃত আসামিদের ও জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি