1. admin@alokito-bd.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

মিঠাপুকুরে দুই বোনকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ১৪ বার পাঠ করা হয়েছে

রংপুরের মিঠাপুকুরে পৈতৃক সম্পত্তির ৫ শতক জমি দুই বোনকে বণ্টন না করে এক ভাইয়ের নামে নামজারি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা ভূমি কর্মকর্তা, মিঠাপুকুর থানা কর্তৃপক্ষ ও মিঠাপুকুর সাব রেজিস্ট্রার কার্যালয়ের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন মোছাঃ তারজিনা বেগম (৫০) নামে এক নারী।জানা যায়, উপজেলার ১০ নম্বর বালুয়া মাসিমপুর ইউনিয়নের খিয়ারপাড়া মাসিমপুর গ্রামের বাসিন্দা তারজিনা বেগমের বাবা তছলিম উদ্দিন মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে যান। বাবার মৃত্যুর পর তাঁর নামে থাকা ৫ শতক পৈতৃক জমি দুই বোনের মধ্যে বণ্টন না করেই তিন ভাইয়ের মধ্যে একজন মোঃ নয়া মিয়া নিজের নামে নামজারি করিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। এ কাজে অপর দুই ভাই মোঃ তৈয়ব আলী ও মোঃ মোস্তাকিম সহযোগিতা করেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।অভিযোগে বলা হয়, জমিটি রংপুরের মিঠাপুকুর উপজেলার ১২ নম্বর মিলনপুর ইউনিয়নের তরফসাদি মৌজায় অবস্থিত। জমির খতিয়ান নম্বর ৪৪৭, দাগ নম্বর ১৬৪৪ এবং জমির পরিমাণ ৫ শতক। নামজারি খতিয়ান নম্বর ২০২৬-১০০০৩৫ এবং মিউটেশন মামলা নম্বর ২৮০৩(IX-1)/২০২৬-২৭।তারজিনা বেগমের অভিযোগ, দুই বোনকে তাঁদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত করে জমিটি অন্যত্র বিক্রির চেষ্টা করছেন অভিযুক্তরা। এ অবস্থায় জমি বিক্রি ঠেকানো, সংশ্লিষ্ট নামজারি বাতিল এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।এবিষয়ে অভিযুক্ত নয়া মিয়ার সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হয়েও চিনি কল রিসিভ করেননি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি