বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দেশের শ্রেষ্ঠ দুই কীর্তিমান মানুষ স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও গণতন্ত্রের আপসহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে।
তিনি বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন দেশের প্রখ্যাত বুদ্ধিজীবী ও গুণিজনদের নিয়ে গঠিত। এর মূল লক্ষ্য ও অভীষ্ট উদ্দেশ্য হলো– মানবকল্যাণ ও মানবসেবা। করোনা মহামারি, বন্যাসহ বিভিন্ন সংকটে এবং উপদ্রুত ও ভুক্তভোগী মানুষের পাশে এই ফাউন্ডেশন সবসময় জোরালোভাবে কাজ করেছে। এই সংগঠনের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রকৌশলী, সাংবাদিক, কৃষিবিদ, আইনজীবীসহ সমাজের অগ্রগণ্য মানুষেরা যুক্ত রয়েছেন।
Leave a Reply