1. admin@alokito-bd.com : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল বিতরণ

  • প্রকাশিত : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ২৫ বার পাঠ করা হয়েছে

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে ৫৪৮ জন ছাত্রীর হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্রীদের হাতে বাইসাইকেল তুলে দেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
ছাত্রীদের শিক্ষার সুযোগ বৃদ্ধি, বিদ্যালয়ে যাতায়াত সহজ করা এবং নারীশিক্ষায় উৎসাহিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের জন্য এ ধরনের উদ্যোগ তাদের পড়াশোনায় আগ্রহ বাড়াতে এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে ভূমিকা রাখতে পারে। বিশেষ করে প্রত্যন্ত এলাকার ছাত্রীদের বিদ্যালয়ে যাতায়াতের ক্ষেত্রে বাইসাইকেল গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে কাজ করবে।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি